সাজেকে ঘুরতে গিয়ে ‘বিতর্কিত’, ভাইরাল ছবি সরানোর অনুরোধ সিয়ামের!

Ayesha Siddika | আপডেট: ০৫ জুলাই ২০২৪ - ১১:৩৭:৫০ এএম

বিনোদন ডেস্ক : শুধু বিতর্কিত নয়, ট্রলের সম্মুখীনও হচ্ছেন তিনি। তাই বিষয়িটি নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন সিয়াম। মঙ্গলবার (২ জুলাই) সিয়াম বিতর্কিত ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন।

 

 

 
ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলও চোখে পড়ে সিয়ামের। প্রথমে তিনি ভাবেন বিষয়টি এড়িয়ে যাবেন, কিন্তু পারেননি। ট্রলারদের উদ্দেশ করে সিয়াম বলেন, ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব- পপ কালচারের অংশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কীসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে- সেই বোধ থাকাটাও জরুরি।
 
সবশেষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক সেই সাইনবোর্ড থেকে নিজের ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানান সিয়াম। সিয়ামের ভাষায়, যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এই সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।

 

কিউটিভি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৪

▎সর্বশেষ

ad