ব্রেকিং নিউজ
উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৪:১৯:৫৫ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে জোয়ারে ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। শুক্রবার সকালে জোয়ারে কুয়াকাটার পূর্ব দিকের সৈকতের বালুচরে বোটলনোজ প্রজাতির ডলফিনটি আটকা পড়ে। 

শুক্রবার সকালের জোয়ারে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ডলফিনটি সৈকতে ভেসে আসে। পরে তাদের সংগঠনের সদস্য জনি আলমগীর প্রথমে ডলফিনটি দেখতে পায়।  পরে তাৎক্ষণিক ডলফিন রক্ষা কমিটির সদস্য ও মহিপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,  ডলফিন ভেসে আসার খবর পেয়ে আমাদের বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

এটি উদ্ধারের পর নমুনা সংগ্রহের পর মাটিচাপা দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার বিকালে কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনার একটি খাল থেকে ৬ ফুট লম্বা জীবিত একটি বোটলনোজ প্রজাতির ডলফিন উদ্ধার করে অ্যানিমাল লাভারস সংগঠনের সদস্যরা। পরে সেটি কুয়াকাটায় সমুদ্রে অবমুক্ত করা হয়। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad