ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

টি-২০ বিশ্বকাপ: পন্টিংয়ের চোখে দুই সেরা

Anima Rakhi | আপডেট: ০২ জুন ২০২৪ - ০১:১১:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : এবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং দুই ক্রিকেটারকে এগিয়ে রেখেছেন। তার মতে, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড আসরে সর্বোচ্চ রান করবেন। সর্বোচ্চ উইকেট পাবেন ভারতের যশপ্রীত বুমরা। ট্রেভিস ও বুমরাকে শুধু এগিয়ে রাখেননি পন্টিং। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার হাতিয়ার হিসেবে এ দুই ক্রিকেটার বড় ভূমিকা রাখবেন।

গত ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে শুরুতে না খেলতে পারলেও ফাইনালে বাজিমাত করেন হেড। আইপিএলে রানার্সআপ হওয়া সানরাইজার্স  হায়দরাবাদের হয়েও খেলেছেন দারুণ। ফাইনালে ব্যর্থ হলেও আসরে ১৯১.৫০ স্ট্রাইক রেটে করেন ৫৬৭ রান। পন্টিংয়ের বিশ্বাস, একইভাবে বিশ্বকাপও মাতাবেন হেড।

তিনি জানান, “সর্বোচ্চ রানস্কোরার নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হল, এটা ট্রাভিস হেড হবে। আইপিএলে তার উত্থান-পতন ছিল, কিন্তু যখনই তা ভাল হয়েছে, সেটা খুবই ভাল হয়েছে। আর এটা তার দলকে জিতিয়েছে। আমার মনে হয় সে এই মুহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে।”

আইপিএলে নিজের শেষ চার ম্যাচের তিনটিতেই রানের খাতা খোলার আগে আউট হন হেড। তবে যেদিনই তার ব্যাটে ছন্দ ছিল, খুনে ব্যাটিংয়ে তছনছ করে দিয়েছেন প্রতিপক্ষের বোলিং। আসছে বিশ্বকাপেও এর ব্যতিক্রম দেখছেন না পন্টিং। 

তিনি বলেন, “দেখুন, সে এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক নাও হতে পারে, কিন্তু সে ঠিক সময়ে জ্বলে উঠবে। আমি নিশ্চিত সে শীর্ষ রানস্কোরারদের মধ্যেই থাকবে। আর যেমনটা আমি বলেছি, সে যদি অস্ট্রেলিয়ার হয়ে উইকেটে যে বেশি সময় পার করে, তাহলে সে দলকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাচ জেতাবে।”

কিউটিভি/অনিমা/০২ জুন ২০২৪,/দুপুর ১:১১

▎সর্বশেষ

ad