ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সোফা, লেপ, কম্বল পবিত্র করবেন যেভাবে

Anima Rakhi | আপডেট: ১৫ মে ২০২৪ - ০৬:৩৫:৩১ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: সোফা, লেপ, তোশক ইত্যাদি যেসব জিনিষ ধোয়ার পর চিপে নেওয়া যায় না তা পবিত্র করার বিধান কি? 

উত্তর: যেসব জিনিস ধোয়ার পর চিপে নেওয়া যায় না যেমন সোফা, তোষক ইত্যাদি এগুলোর মধ্যে যদি নাপাক (যেমন প্রস্রাব) শোষিত হয়ে যায়, তাহলে সেগুলোকে পবিত্র করার উপায় হল, নাপাক লাগার স্থানকে তিনবার ধুয়ে ফেলা।

প্রথমবার ধুয়ে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা যতক্ষণ পানি ফোটা-ফোটা পড়া বন্ধ না হয়। এভাবে দ্বিতীয়বার ও তৃতীয়বার ধোয়ার পর যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে, তখন সেগুলো পবিত্র হয়ে যাবে, শুকানোর জন্য অপেক্ষা করা আবশ্যক নয়, তবে ধৌত করা আবশ্যক ৷

ধোয়া ছাড়া শুধুমাত্র একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে সোফা ও গদি ইত্যাদি পবিত্র হবে না। এমনকি যদি পানি দ্বারা ধৌত করা সোফা বা তোশকের জন্য ক্ষতিকারক হয় তাহলে এমন কোন তরল বা রাসায়নিক পদার্থ দ্বারা ধুয়ে নিতে হবে যেটা আবশ্যিকভাবে নাপাকি দুর করবে।  (যেমন ড্রাই ক্লিনার ইত্যাদি) তাহলে সোফা, গদি ইত্যাদি পবিত্র হয়ে যাবে ৷

আর যে সব জিনিষ চিপানো যায় সেগুলো ধৌত করার পর চিপে নিতে হবে ৷

সূত্র: ফতোয়া শামি, ৩৩২/১, ফাতাওয়া হিন্দিয়া, ৪২/১

কিউটিভি/অনিমা/১৫ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩৫

▎সর্বশেষ

ad