ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লরেন্স ওং

Anima Rakhi | আপডেট: ১৪ মে ২০২৪ - ১১:৩৮:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুধবার দায়িত্ব নেবেন লরেন্স ওং। ২০ বছরের মধ্যে এই প্রথম নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

গত দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে আছেন লি সিয়েন লুং। তারই স্থলাভিষিক্ত হবেন ৫১ বছর বয়সি লরেন্স।

২০০৪ সালের আগস্ট মাস থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন সিয়েন। তিনি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ’র বড় ছেলে। ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ৭২ বছর বয়সি সিয়েন তার পদ ছাড়বেন।

স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের ৫৯ বছরের ইতিহাসে লরেন্স হবেন দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী। পূর্বসূরীদের মতো তিনিও ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) একজন সদস্য। বর্তমানে লরেন্স একইসঙ্গে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লরেন্স প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও অর্থ মন্ত্রণালয় নিজের কাছে রাখবেন। তবে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি ছেড়ে দেবেন। আর সিয়েন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি ঐতিহ্য অনুযায়ী মন্ত্রিসভায় সিনিয়র মন্ত্রী হিসেবে থাকবেন।
 
সিঙ্গাপুরের ইতিহাসে লরেন্স দ্বিতীয় সরকারপ্রধান হতে যাচ্ছেন, যিনি দেশটির ঐতিহ্যবাহী লি পরিবারের বাইরে থেকে ক্ষমতায় বসছেন। এর আগে লি পরিবারের বাইরে থেকে একমাত্র ব্যক্তি হিসেবে গোহ চোক তং ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।

সিঙ্গাপুরে সবশেষ সাধারণ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। আবার ২০২৫ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিউটিভি/অনিমা/১৪ মে ২০২৪,/রাত ১১:৩৬

▎সর্বশেষ

ad