ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চমক রেখে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা

Anima Rakhi | আপডেট: ১৪ মে ২০২৪ - ১০:০০:২১ এএম

স্পোর্টস ডেস্ক : গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান ফুটবল টুর্নামেন্ট। কিন্তু গেলো বছর স্থগিত করা হয় টুর্নামেন্টটি। চলতি বছরের আগস্টে বলিভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুব ফুটবলারদের এই আসর। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। সেই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। 

দিয়েগো প্ল্যাসেন্তের কোচিংয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে। মঙ্গলবার (১৪ মে) প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে তারা। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।  

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল:
অগাস্টিন মার্টিনেজ, ডায়লান মার্টিনেজ, রামিরো ভুরাত্তি, ফ্রান্সিসকো আকোস্তা, লুকাস কোরোনেল, মাতেও মার্টিনেজ, থিয়াগো ইয়ানেজ, মাতিয়াস সাতাস, আলেজান্দ্রো টেললো, এবার অকোমপেস, বেঞ্জামিন ফারিনা, সান্তিয়াগো এসপিন্দোলা, কায়েতানো সান্তারিল্লি, জুয়ান মেজা, জেরিনিমো গোমেজ, মার্কোস অর্তিজ, লাউতারো পেরেরা, বাউতিস্তা কানতেরো, টমাস পারমো, সান্তিনো জিলেটি, ফিলিপ ইস্কুয়েভিল, মাকেল গাইদিস, থমাস মার্টিজ, জিনো পাভোনি, জুয়ান পুলিশেল্লা, এলেক্স ভেরন। 

কিউটিভি/অনিমা/১৪ মে ২০২৪,/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad