ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বিমানে ত্রুটি, ৩৪ ঘণ্টা আটকে ছিল ১৭০ যাত্রী

superadmin | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ - ১০:৪৩:৪২ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪ ঘণ্টা আটকে ছিল মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী। গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটকে ছিল বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের একটি বিমান। ফ্লাইটটি দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানটি যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ১৭০ জন যাত্রী নিয়ে দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়ে পরে আবার নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল দিতে সক্ষম না হওয়ায় সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি বাতিল করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০ জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি হোটেলে।

এর আগে রাত ৯টার দিকে যাত্রীদের রাতের খাবার দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল থেকে যাত্রীদের ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ত্রুটি ঠিক হলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তাসলিম আহমেদ  বলেন, ফ্লাই দুবাইয়ের একটি বিমানে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়।

এরপর ত্রুটি সারানোর জন্য বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়। মেরামতের পর ফ্লাইটটি আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছে।

বিপুল/০৫.১২.২০২৩/রাত ১০.৩৮

▎সর্বশেষ

ad