ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১০:৪২:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। গতকাল সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেন তার বাবা। 

২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন মার্টিনেজ। প্রিমিয়ার লিগের দলটিতে নিয়মিত দারুণ সব সেভ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। মূলত মার্টিনেজ নিজেকে নতুন করে চেনান কাতারে। আর্জেন্টিনার পোস্টে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।

বিশেষ করে, ফাইনালে। ইয়াশিন ট্রফিটি তার হাতে তুলে দেওয়ার সময়ই যেমন স্ক্রিনে দেখানো হচ্ছিল অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচের ১২০তম মিনিটে তার অসাধারণ একটি সেভ। এরপর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad