ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

২০৩৪ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে জানা গেলো

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:২০:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। তবে ওই বছরে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও ম্যাচ গড়াবে। তাতে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া অথবা ওশেনিয়া মহাদেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

এরপরে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে সৌদি আরব ও অস্ট্রেলিয়া। তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) শেষ মুহূর্তে এসে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজকের তালিকা থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। তাতে আয়োজকের তালিকায় এখন কেবল সৌদি আরব রয়েছে। যেহেতু তাদের আর কোনো প্রতিযোগি থাকছে না, সেহেতু সৌদির বিশ্বকাপ আয়োজক হতে আর কোনো বাধা রইলো না। 

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad