ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৬ ম্যাচে মাহমুদউল্লাহর অবস্থান বদলেছে ৫ বার

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:০৬:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহকে পাঠানো হয়েছে পাঁচ নম্বরে। ৬ ম্যাচে তার অবস্থান বদলেছে ৫ বার। বিশ্বকাপে রিয়াদের শুরুটা হয়েছিল ৮ নম্বর ব্যাটার হিসেবে। পরের তিন ম্যাচে তিনি সাত, ছয় ও সাত নম্বরে খেলেছেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াদ একাদশে ছিলেন না।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামতে হয়নি রিয়াদের। তার আগেই জিতে যায় বাংলাদেশ, যা এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে তাদের একমাত্র জয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে রিয়াদ করেন অপরাজিত ৪১ রান। এরপর ভারতের বিপক্ষে সাতে নেমে ৪৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে তিনি ১১১ রানের ইনিংস খেলেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ফের সাতে নামানো হয় রিয়াদকে। ডাচদের কাছে লজ্জার হারের ম্যাচটিতে তার ব্যাটে আসে ২০ রান।

মাহমুদউল্লাহর বিষয়ে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, ‘প্লিজ মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন দলের সেরা ব্যাটারকে চার বা পাঁচে খেলাও। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে জানি না। মাহমুদউল্লাহকে কেন ৭ নম্বরে নামানো হচ্ছে, কেউ এর কারণটা ব্যাখ্যা করবে আশা করি। তিন উইকেট পড়ে গেলে মাহমুদউল্লাহকে নামানো উচিত, সে একপ্রান্ত আগলে রাখবে।’

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad