ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

তামিম শান্ত মাহমুদউল্লাহকে আউট করে যে নজির গড়লেন আফ্রিদি

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৭:০১:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ। এদিন ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকারের মধ্য দিয় অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে ছাড়িয়ে ওয়ানডেতে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। 

ওয়ানডেতে মাত্র ৪২ ম্যাচে ১০০ উইকেট শিকারের করেন নেপালের লেগ স্পিনার  সন্দীপ লামিছান। ৪৪ ম্যাচে ১০০ উইকেট শিকার করেন আফগান লেগ স্পিনার রশিদ খান। এই রেকর্ড গড়তে শাহিন আফ্রিদি খেলেছেন ৫১ ম্যাচ। মিচেল স্টার্ক খেলেছেন ৫২ ম্যাচ। 

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad