ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শীতে পায়ের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৩:৫০:৪০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের সময় একটু বেশিই মোজা পরা হয়ে থাকে। এছাড়া অফিস যাওয়ার সময় মোজাতো পরা হয়ই। কিন্তু মোজা পরলেই অনেকের পায়ে দুর্গন্ধ হয়? আর এ কারণে অনেককেই লজ্জায় পড়তে হয়।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও কিন্তু অনেকে এই সমস্যায় পড়েন। পায়ে থাকা ঘামের সঙ্গে মোজার ব্যাকটেরিয়া মিশে গিয়েই তৈরি হয় বিকট গন্ধ। এ ছাড়া, কোনও ফাঙ্গাল ইনফেকশন হলে, ডায়াবেটিস কিংবা থাইরয়েডের মতো রোগ থাকলেও পায়ে দুর্গন্ধ হতে পারে।

কী ভাবে এই দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক কিছু উপায়।

১) ঘামের গন্ধ থেকে বাঁচতে সুতির মোজা ব্যবহার করুন। সিন্থেটিক মোজা পরলে ঘাম বেশি হয়, সমস্যা আরও বাড়ে।

২) ডায়েটে বদল আনুন। খুব মশলাদার খাবার বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। ঘন ঘন বদহজম হলেও ঘামে বিশ্রী গন্ধ হয়।

৩) চা-কফির নেশা থাকলে এড়িয়ে চলুন। যে কোনও উত্তেজক পানীয় শরীরে হরমোন নির্গমনে সাহায্য করে। ফলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। তাতে স্নায়ু উত্তেজিত হয় পরোক্ষে। সহজেই ঘাম হয়।

৪) জুতা মাঝেমাঝেই রোদে দিন। জুতোর ভিতরে আলো-হাওয়া পৌঁছালে ছত্রাক, ক্ষতিকারক ব্যাকটেরিয়ার প্রকোপ কমে। এ ছাড়া ব্যবহৃত মোজা বেশিদিন পড়বেন না এমনকি একই মোজা পর পর দুইদিন ও পরবেন না।

৫) রোজ সময় করে ঈষদুষ্ণ লবণ পানিতে পা ডুবিয়ে রাখুন মিনিট পনেরো। লবণ ছত্রাক দূর করতে সক্ষম। ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটাই। একটু সময়সাপেক্ষ হলেও পা ঘামার সমস্যা থেকে রেহাই পেতে লবণ-পানির জুড়ি নেই।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৩:৪৯

 

▎সর্বশেষ

ad