ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজা সংকটের জন্য দায়ী পশ্চিমারা, বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যুক্তরাষ্ট্র: পুতিন

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৩:৩৩:২৫ পিএম

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের পেছনে পশ্চিমা দেশগুলোকে দায়ী। বিশ্বব্যাপী একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টিকারী হচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘মার্কিন অভিজাত শাসক ও তাদের ‘স্যাটেলাইট’ গাজার ফিলিস্তিনিদের হত্যার পেছনে এবং ইউক্রেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাতের পেছনে রয়েছে।’তিনি বলেন, ‘তাদের মধ্যপ্রাচ্যে ক্রমাগত বিশৃঙ্খলার প্রয়োজন। তাই যুক্তরাষ্ট্র সেই সব দেশকে অপমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যারা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দেয় এবং একইসঙ্গে রক্তপাত বন্ধ করতে ও সংকট সমাধানে সত্যিকারের অবদান রাখতে প্রস্তুত।’

হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে সমর্থন করে এসেছে। এছাড়া মস্কোতে হামাসের প্রতিনিধিদলকেও স্বাগত জানিয়েছে রাশিয়া। যদিও মস্কোর এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ইসরাইল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ ভাষাভাষীদের নিপীড়ন থেকে মুক্ত করার কথা বলে দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। পুতিন বলছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মধ্যপ্রাচ্য সংকটের জন্য দায়ী ছায়াময় মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছে রাশিয়া।

তিনি বলেন, ‘এই ট্র্যাজেডির পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করেই কেবল ফিলিস্তিনকে সাহায্য করা যেতে পারে। আমরা রাশিয়া এবং আমরা ‘বিশেষ সামরিক অভিযান’-এর প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই নিজেদের জন্য এবং যারা সত্যিকারের স্বাধীনতার জন্য সংগ্রাম করে তাদের জন্য।’

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সংঘাত সমাধানের মূল চাবিকাঠি হলো একটি সার্বভৌম, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদিও এটি ওয়াশিংটনের ঘোষিত কোনো লক্ষ্য নয়।’

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩২

▎সর্বশেষ

ad