ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘আক্রান্ত হলে জবাব দিতে দেরি করবে না ইরান’

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০১:৪৭:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান যেকোনো হুমকি, হামলা বা আগ্রাসনের জবাব দেবে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: (সিরিয়া)’ শীর্ষক এক বিবৃতিতে ইরাভানি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা, জাতীয় স্বার্থ বা জনগণকে বিপন্ন করে এমন কোনো হুমকি, হামলা বা আগ্রাসনের মুখোমুখি হলে ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের অধীনে তার অন্তর্নিহিত অধিকার ব্যবহার করতে দ্বিধা করবে না।

গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটি ইরানেও হামলা চালানোর হুমকি দিয়েছে। সেই হুমকির পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই মন্তব্য করলেন।   

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১:৪৭

▎সর্বশেষ

ad