ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি কাতাইব হিজবুল্লাহর

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০১:৩২:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় সক্রিয় গ্রুপ কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে মার্কিন পরিচালিত আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। কাতাইব হিজবুল্লাহ ইরান সমর্থিত গ্রুপ হিসেবে পরিচিত।

সোমবার নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানায়, ঘাঁটিতে চারটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।

সোমবার পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এ মাসে ২৩ বার ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা।

গত ১৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইরাকে অন্তত ১৪ বার এবং সিরিয়ায় ৯ বার মার্কিন ও জোট বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগই তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১:৩২

▎সর্বশেষ

ad