ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসরায়েলকে সমর্থন করায় কুয়েতে নার্স বরখাস্ত

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১২:৩০:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এক নার্সকে বরখাস্ত করেছে কুয়েতের একটি হাসপাতাল। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া নার্স এশীয়। তিনি আল সাবাহ হাসপাতালে কাজ করতেন। হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস আপডেটের মাধ্যমে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছিলেন তিনি। ওই পোস্টে ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় এবং ইসরায়েলি পতাকা যুক্ত ছিল।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, নার্সের ইসরায়েলপন্থি অবস্থান নিয়ে এক আইনজীবী অভিযোগ দায়ের করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের পরেও নার্স তার অবস্থান থেকে সরে আসেননি। বরং খোলাখুলিভাবে তার ইসরায়েলপন্থী মনোভাব প্রকাশ করেছেন।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১২:২৯

▎সর্বশেষ

ad