ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সর্দি-কাশি দূর করতে পেঁয়াজই যথেষ্ট

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১২:২৬:০৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : পেঁয়াজ ব্যবহার করে মাত্র একদিনেই কাশি সারিয়ে তোলা সম্ভব। সর্দিতেও পেঁয়াজ ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় কাঁচা পেঁয়াজের ব্যবহারে।

গবেষকরা বলছেন, পেঁয়াজের মধ্যে থাকা সালফার ও ফ্লাভোনয়েড নামক হৃদরোগে ভালো ফল দেয়। এ ছাড়া বাতরোগ উপশম এবং ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতেও এসব উপাদান ভূমিকা রাখে। সর্দি ও কাশি কমাতে পেঁয়াজ দুভাবে ব্যবহার করা যায়।

প্রথমে এক কেজি পেঁয়াজ আর তিন লিটার পানি নিতে হবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেগুলো টুকরো করে কাটতে হবে। কাটা পেঁয়াজ একটি পাত্রের মধ্যে নিয়ে পানি দিতে হবে। এবার পাত্রটির পানি গরম করে নিন। এরপর নামিয়ে এটি ঠান্ডা হতে দিন। কয়েকবার নেড়ে দিন। স্বাদের জন্য এর মধ্যে মধু বা লেবুর রস দেওয়া যেতে পারে। এভাবে দিনে ২ বার দেড় গ্লাস করে পান করুন।

এ ছাড়া আরেকভাবেও কাশি কমাতে পেঁয়াজ ব্যবহার করা যায়। এতে একটি অর্গানিক আপেল ও একটি মাঝারি আকারের পেঁয়াজ নিতে হবে। সেই সঙ্গে ১০টি আখরোট। এবার পেঁয়াজ ধুয়ে টুকরো করে নিন। আপেলও ধুয়ে টুকরো করে নিতে পারেন। আখরোট ভেঙে ছোট টুকরো করে নিতে হবে। একটি পাত্রে সব উপাদান নিয়ে তাতে পানি মেশান। পানি অর্ধেক না হওয়া গরম করতে থাকুন। পরে নামিয়ে ঠান্ডা করুন। স্বাদের জন্য মধু বা লেবুর রস দিতে পারেন। দিনে দুই থেকে তিনবার এই পানীয় খেতে থাকুন। কাশি কমে যাবে।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১২:৬

▎সর্বশেষ

ad