ব্রেকিং নিউজ
বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ

মোদি সরকারকে একহাত, গাজাবাসীর পক্ষ নিলেন সোনিয়া গান্ধী

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০৭:৫২:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-হামাস সংঘাত নিয়ে জাতিসংঘে উত্থাপিত সাম্প্রতিক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত। এর তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, তার দল হামাসের হামলার দ্ব্যর্থহীন নিন্দা করলেও ইসরাইলি রাষ্ট্র এখন এমন একটি জনগোষ্ঠীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার দিকে মনোনিবেশ করেছে, যারা মূলত অসহায় এবং নির্দোষ।

গত ৭ অক্টোবর ইয়োম কুপার যুদ্ধের ৫০তম বার্ষিকীতে হামাস ইসরাইলের ওপর হামলা চালায়। এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, ২০০ জনকে অপহরণ করা হয়। এরপর গাজায় হামলা শুরু করে ইসরাইল। ইসরাইলের বর্বরতায় গাজায় এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর আগে জাতিসংঘে ইসরাইল-হামাস ইস্যুতে মোদি সরকারের ভোটদানে বিরত থাকার ঘটনার সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, ফিলিস্তিনের হাজার হাজার পুরুষ, নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। ভারতের এ অবস্থান কার্যত বিশ্বশান্তি বিরোধী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াংকা লেখেন, আমি হতবাক, গাজায় সংঘর্ষ বিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকলো ভারত। আমাদের দেশ শান্তি ও সত্যের নীতিতে গঠিত হয়েছিল।তিনি বলেন, দেশের সংবিধানও এ নীতির ওপর দাঁড়িয়ে তৈরি। তার মতে আন্তর্জাতিক মঞ্চে এ নীতি দ্বারাই চালিত হয় ভারত।

 

 

কিউটিভি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

▎সর্বশেষ

ad