বিয়েতে রাজি ছিলেন না দীপিকার মা, কী করেছিলেন রণবীর?

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ১২:২৫:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : দীপিকা-রণবীরের বিয়ে হয় ২০১৮ সালে। রাজকীয় আয়োজনে বিয়ের পর্ব সারেন ইতালির লেক কোমোয়। কিন্তু রণবীর-দীপিকা ২০১৮ সালে সবাইকে জানিয়ে বিয়ে করলেও তারা সাত পাকে বাঁধা পড়েন ২০১৫ সালে।গত সোমবার (২৩ অক্টোবর) করণ জোহরের ‘কফি উইথ করণ’ প্রোমোতে বেরিয়ে এলো এই তথ্য। এ কথা বললেন নায়ক নিজেই। প্রোমোতে রণবীরকে বলতে শোনা গেছে,  ‘আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরেছিলাম। প্রিয় মানুষটার জীবনে যেন কেউ প্রবেশ করতে না পারে।’

তবে তার শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে। সম্পর্কের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘যখন রাম লীলা হল তখন আমরা প্রেম করছি। একটা সময় গিয়ে আমি বুঝতে পারি যে আমি ঠিক। আমার জন্য ওই সেরা। তখনই সিদ্ধান্ত নিই।’নায়ক আরও বলেন, ‘আমি ঠিক করেছিলাম আংটি পরিয়ে দেব। আমি আর দীপিকা তখন ছুটি কাটাতে যাচ্ছিলাম তো ঠিক করেছিলাম সেখানে গিয়েই ওকে প্রপোজ করব। এটা ভাবতে ভাবতেই নৌকা নিয়ে সমুদ্রের একটি ছোট্ট দ্বীপে যান তারা। সেখানে নৌকা তাদের নামিয়ে চলে যায়। সেই সময়ই তিনি দীপিকাকে প্রপোজ করেন। নায়িকা ভীষণ ইমোশনাল হয়ে যায়। এবং হ্যাঁ বলে দেয়। 

মালদ্বীপ থেকে ফিরে রণবীর দীপিকার বাড়িতে যান। তখন তাদের সম্পর্কের কথা শুনে মেনে নেননি তার মা উজ্জ্বলা পাড়ুকোন। সেই সময়ের কথা মনে করে অভিনেতা করণ জোহরকে বলেন, ‘আমি টেবিলে মাথায় হাত দিয়ে টেনশন করছিলাম। দীপিকার মা বলেন, ও তোকে বিয়ের জন্য প্রপোজ করল আর তুই হ্যাঁ বলে দিলি? আমি সবটাই শুনেছিলাম। এরপর প্রায় এক বছর সময় লেগেছিল ওর মায়ের মন জয় করতে।’রণবীর জানান, ‘এখন দীপিকার মায়ের সব থেকে পছন্দের মানুষ আমি।’

 উল্লেখ্য, ২০১২ সাল থেকে তাদের সম্পর্কের শুরু। একাধিক ছবিতেও একসঙ্গে অভিনয় করে বাজিমাত করেছেন এই হিট জুটি। বিয়ে করে চুটিয়ে সংসার করছেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad