চৌগাছায় প্যারালাইজড রবিউলকে হুইল চেয়ার প্রদান

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৭:০৮:২৮ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্যারালাইজড রবিউল ইসলাম (৪৫) কে বিনা মূল্যে হুইল চেয়ার দিলো “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। রবিউল ইসলাম উপজেলার ফুলসারা ইউনিয়ন কোটালীপুর গ্রামের মাঠপাড়ার আবু বাক্কার বিশ্বাসের ছেলে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে সংগঠনের সদস্যরা এই হুইল চেয়ার তার বাড়ীতে পৌছিয়ে দেন।

জানা যায়, রবিউল ইসলাম ব্রেন স্ট্রোক করে ৩ বছর ধরে প্যারালাইসিসে বিছানায় শুয়ে থাকেন। তার ওষধ ও সংসারের খরচ বহণ করা পিতা আবু বাক্কার বিশ্বাসের পক্ষেদায়হয়ে পড়েছে। ফলে ছেলের জন্য একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা তার নেই। এ খবরটি ‘চৌগাছা পরিবার’স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানতে পারেন। পরে রবিউল ইসলামের চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারপ্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন বলেন, সংগঠনের সকল সদস্যের বিচার বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি শাহীন কবির, উপদেষ্টা আব্দুর রহমান বিশ্বাস, আহাদ আলী, জুয়েল মাহমুদ, সোহেল রানা, ফারুক হোসেন, রাকিব হোসেন, মনিরুল ইসলাম, সুলতান মাহমুদ রনি, পলাশ কবিরসহ স্থানীয় আরো অনেকে।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্রোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad