চাঁদপুরে ৮৭ জেলে আটক

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৬:৫৭:২৭ পিএম

ডেস্ক নিউজ : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌপুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছেন। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌপুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।

এছাড়া এ ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি। এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তাদের অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad