
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : তথ্য অধিকার আইন সম্পর্কে অবগত হলো ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষার্থীরা। সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি এর সহায়তায় ইয়েস গ্রোপ আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ‘তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ‘তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক’ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়েস উপ-কমিটির আহব্বায়ক ও সনাক সদস্য মোহাম্মদ আরজু’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ জানান, তথ্য অধিকার আইনটি অধিকতর জনসচেতনতা তৈরির মাধ্যমে এর প্রয়োগে তরুণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট নীতিমালা চর্চার মাধ্যমে সেবা প্রদানকারি কর্তৃপক্ষকে স্বতস্ফুর্তভাবে ও চাহিদার ভিত্তিতে তথ্য প্রদানে দায়বদ্ধ থাকবেন।
সনাক সদস্য মোহাম্মদ আরজু বলেন, ‘তথ্য অধিকার আইন এর বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করার প্রবণতা বৃদ্ধি পাবে।’ এ ধরণের ওরিয়েন্টেশনের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠাসমূহ স্বপ্রণোদিত তথ্য প্রকাশে উৎসাহিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ বলেন, ‘সমাজের দুর্নীতি কমাতে হলে তরুণদের দ্বায়িত্ব পালন করতে হবে। আর এজন্য তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি সকলকে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন হওয়া ও প্রয়োগ বাড়ানোর পরামর্শ দেন।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩






