
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকিলে যশোরের মনিরামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মনিরামপুর উলামা পরিষদের উদ্যোগে বিকেল পাঁচটায় হাজারো মুসল্লিদের অংশগ্রহনে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামেয়া ইমদাদীয়া মদিনাতুল উলুম(মাদানিনগর) মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুর রশিদ।
দারুল উলুম ইলাহিবক্স(কওমি) মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু তৈয়ব, আবু বক্কার সিদ্দিক, মুফতি হুসাইন আহমেদ, মুফতি আশরাফুজ্জামান, মাওলানা বরকাতুল ইসলাম প্রমুখ।সমাবেশে মুফতি ইয়ামিনসহ অন্যান্য বক্তারা ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯






