
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। দেশটির গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা থেকে পানি ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, হামাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের শাস্তি দিচ্ছে ইসরাইল। দেশটির কারাগারে প্রায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি আটক রয়েছে। এর মধ্যে ১৭০ জন শিশু এবং ৩৬ জন নারীও রয়েছে।
এদিকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ২৬৫০ জন। এর মধ্যে ফিলিস্তিনি ১৩৫০ এবং ইসরাইলি রয়েছে ১৩০০ জন।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪






