পাকিস্তানের ম্যাচের চেয়েও বুমরাহর কাছে মা আগে

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ - ০৪:৩৪:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার (১৪ অক্টোবর) বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে আহমেদাবাদে পৌঁছে গেছে দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বুমরাহর কাছে। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার মা।

বিশ্বকাপে দারুণ শুরু করেছে স্বাগতিক ভারত। প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা। এবার ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যস্ততার কারণে নিজ শহর আহমেদাবাদে যাওয়া হয়নি বুমরাহর। যেখানে থাকেন তার মা দলজিৎ বুমরাহ। অবশেষে মায়ের সঙ্গে দেখা হয়েছে ভারতের এই পেসারের। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ায় খুশি বুমরাহ।

ভারতের এই পেসার মায়ের সঙ্গে দেখা করার আগে জানান, ‘বেশ কিছুদিন হলো আমি দূরে আছি। বাড়ি ফিরে মাকে দেখতে পারব, এটা ভেবে খুব ভালো লাগছে। মায়ের সঙ্গে দেখা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’৮ বছর ধরে ভারতের জার্সি গায়ে খেলছেন বুমরাহ। তবে এই ৮ বছরে মাত্র একটি ম্যাচ আহমেদাবাদে খেলেছেন তিনি। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ছিল সেই ম্যাচ। তাই দীর্ঘ দিন পর এই মাঠে খেলার আগে বেশ রোমাঞ্চিত বুমরাহ। তিনি বলেন, ‘সেখানে (আহমেদাবাদে) আমি একটি টেস্ট ম্যাচ খেলেছি; তবে কখনো ওয়ানডে খেলিনি। আমি নিশ্চিত (পাকিস্তান ম্যাচে) মাঠের পরিবেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। অনেক দর্শক আসবে। এটা দেখতে অসাধারণ লাগবে। আশা করি আমি নিজের সেরাটা দিতে পারব।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নতুন এক উদযাপন দিয়ে সকলকে চমকে দিয়েছেন জশপ্রীত বুমরাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের মতো দুই চোখ বন্ধ করে কপালে আঙ্গুল দেন। এরপর সকলেই বলতে থাকে রাশফোর্ডের ভক্ত হওয়ায় হয়তো এমন উদযাপন করছেন তিনি। তবে বুমরাহ জানালেন তেমন কিছু নয়, সেই উদযাপনটা তার কাছে ভালো লেগেছে বলেই তা অনুকরণ করেছেন তিনি। বুমরাহ বলেন, ‘আসলে রাশফোর্ডের উদ্‌যাপনটা আমার ভালো লেগেছিল। তাই আমিও করেছি।’ 

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad