গাজা থেকে ছোড়া রকেট ধ্বংস করছে ইসরাইলের আয়রন ডোম

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ - ০২:২৬:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও হামাসের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উভয়পক্ষের তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গত শনিবার হামাস ইসরাইলে আকস্মিক অভিযান শুরু করলে এই যুদ্ধ শুরু হয়। ওই দিন অল্প সময়ের মধ্যে গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে প্রায় পাঁচ হাজার রকেট নিক্ষেপ করা হয়।

গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করার সময় এনডিটিভির টিম যে অ্যাশকেলন হোটেলে অবস্থান করেছিল; মঙ্গলবার সন্ধ্যায় সেখানেও একটি রকেট আঘাত করেছে। দলটির সদস্যরা অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যেতে পারলেও এনডিটিভি ক্রুরা যে গাড়িটি ব্যবহার করছিলেন, সেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরাইলের বিরুদ্ধে রকেট নিক্ষেপ করে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করেছে। এর জবাবে ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনি অঞ্চলে খাদ্য, পানি এবং গ্যাস বন্ধ করে একটি নৃশংস প্রতিশোধ শুরু করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের স্থাপনাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

 

 

কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad