ধর্মশালায় মুশফিকের বাবা

uploader3 | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ - ০৯:২৭:০৮ এএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব। দেশে-বিদেশ, যেখানেই বাংলাদেশের খেলা সেখানেই গ্যালারিতে দেখা যায় তাকে। 

শনিবার ধর্মশালায় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে গ্যালারি থেকে দলকে উৎসাহ দিয়েছেন তিনি। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচে টাইগার সমর্থকরা উৎসাহ দিয়েছে সাকিব-মিরাজদের।

আফগানদের ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

দেশে খেলা হলে গ্যালারিতে মুশফিকুর রহিমের বাবাকে নিয়মিত দেখা যায়। এবার বিশ্বকাপ হচ্ছে ভারতে। সেখানেও বাংলাদেশ দলকে উৎসাহ দিতে চলে গেছেন মুশফিকুরের বাবা। গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে বসেও বাংলাদেশের খেলা দেখেছিলেন তিনি।  
 

কিউটিভি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:২৬

▎সর্বশেষ

ad