
বিনোদন ডেস্ক : ফিল্ম স্কুলে পড়ার সময় মাদকের নেশা ছিল রণবীর কাপুরের। গাঁজা সেবন করতেন। এমন কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা। তবে সেসব থেকে বেরিয়েও এসেছেন তিনি। এরপর থেকে তিনি শুধু ধূমপান করতেন।
রকস্টার সিনেমায় এক ভিন্নস্বাদের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রণবীর কাপুরকে। সেখানেই এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল তার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আবার সেই পাত্রটি ব্যবহার করেছিলাম রকস্টার ছবির শুটের সময়। তবে সেবার ছিল সবটাই অভিনয়। এটা সত্যি খুব কঠিন ছিল, যখন দেখি চারপাশে ৩০০ জন রয়েছেন যারা সাধারণ দর্শক হওয়ার অভিনয় করছেন, কিন্তু সকলেই কাস্টের সদস্য। সেই মুহূর্তে ওই পাত্রটা আমায় বিষয়টা বাস্তব অনুভূতি দিয়েছিল।
তবে পরবর্তীতে তিনি স্পষ্ট করে দেন, তিনি গাঁজা সেবন করা ছেড়ে দিয়েছেন। এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন কাপুরপুত্র। ধূমপান ছাড়ার কারণও জানিয়েছিলেন তিনি। তার কথায়, তিনি স্মৃতি বিলোপ হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিলেন না। আর ঠিক সেই কারণেই স্থির করেছিলেন আর ধূমপান করবেন না।
তিনি আরও বলেছিলেন, মাদক সেবন, মদ্যপান আমি অনেক করেছি। এখন আমি জানি কোনটা জরুরী আর কোনটা নয়।
কিউটিভি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫৯






