হায়দ্রাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে অযোগ্য আজহার

uploader3 | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ - ০৭:৩৭:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক :  হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নিতে পারবেন না ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। বিচারপতি লাভু নাগেশ্বর রাও এর কমিটির তত্ত্বাবধানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই অ্যাসোসিয়েশনের নির্বাচন।

তার আগে আজহারউদ্দিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিচারপতি রাও এর কমিটি। নির্বাচনের ভোটার তালিকা থেকেও প্রত্যাহার করা হয়েছে আজহারের নাম।

এর আগে ২০১৯ সালে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি নির্বাচিত হন ৬০ বছর বয়সী আজহারউদ্দিন। এইচসিএ সভাপতি থাকাকালীন সময়ে ডেকান ব্লুজ ক্লাবের সভাপতি হওয়ায় অ্যাসোসিয়েশনের আচরণবিধি ভঙ্গ করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে আসন্ন নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারালেন আজহার।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৬

▎সর্বশেষ

ad