
লাইফ ষ্টাইল ডেস্ক : ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে। অনেকেই নানাভাবে মানুষের ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করেন। বসার ধরন দেখেও ব্যক্তিত্ববান মানুষ চেনা যায়। বসার ধরন দেখে কিভাবে মানুষের ব্যক্তিত্ব যাচাই করবেন চলুন সেটাই জেনে নেওয়া যাক।
গোড়ালি ক্রস করে বসা
অনেকেই চেয়ারে বসার সময় শুধুমাত্র গোড়ালি দুটি ক্রস করে রাখেন। তারা একেবারে মাটির মানুষ! আর তাদের ব্যক্তিত্বের মধ্যে আভিজাত্যের প্রতিফলন দেখা যায়। শুধু তাই নয়, তাদের চরিত্রের মধ্যে রাজকীয়তাও চোখে পড়ে। অন্যদের অনুপ্রাণিত করতেও সক্ষম এই ধরনের মানুষ। নিজের লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতেও পিছপা হন না তারা। এর পাশাপাশি যে কোনও পরিস্থিতিতে শান্ত এবং আত্মবিশ্বাসী থাকার ক্ষমতা রাখে এই মানুষেরা। সম্পর্কের ক্ষেত্রে সব সময় সাবধানতা অবলম্বন করে চলেন তারা। তবে ব্যক্তিগত তথ্য কখনওই কারো সঙ্গে ভাগ করে নিতে চান না।
পায়ের ওপর পা তুলে বসা
যারা পায়ের ওপর পা তুলে বসেন তারা কথোপকথন কিংবা আলাপ-আলোচনায় পারদর্শী হয়ে থাকেন। প্রচণ্ড কল্পনাপ্রবণ এই মানুষগুলো অত্যন্ত শিল্পীমনস্ক এবং সৃজনশীল প্রকৃতির হয়। তবে সহজে অন্যদের বিশ্বাস করতে পারেন না তারা। জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারে এই মানুষেরা। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতিটি প্রয়োজনের দিকেই থাকে তাদের তীক্ষ্ণ নজর। তবে নিজের অনুভূতি প্রসঙ্গে খোলাখুলিভাবে কথা বলার বিষয়টা রপ্ত করা আবশ্যক।
হাঁটুর ওপর পা রেখে বসা
এই ধরনের মানুষেরা আত্মবিশ্বাসী হয়। আর অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন। এর পাশাপাশি তারা প্রাণবন্ত, স্বয়ংসম্পূর্ণ এবং স্বচ্ছন্দ প্রকৃতির হয়ে থাকেন। তবে স্পেস এবং গোপনীয়তা তাদের জীবনে অত্যন্ত জরুরি। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীদের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ হন। শান্তভাবে কঠিন পরিস্থিতির সামাল দিতে তাদের জুড়ি মেলা ভার
কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫০






