৪০ বছরে পা দিলেন মাশরাফি

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৯:২৫:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ৪০ বছরে পা দিলেন তিনি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আদালতপুরে মামার বাড়িতে তার জন্ম। নড়াইলে কৌশিক নামেই বেশি পরিচিত। ছোটবেলা থেকেই দুরন্ত, দুর্বার মাশরাফি স্কুলের পড়ালেখাতেও ছিলেন তুখোড়। 

এভাবেই নড়াইল জয় করে ঢাকায় আগমন ঘটে কৌশিকের। বয়সভিত্তিক ক্রিকেটের বাধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে কৌশিক থেকে সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা হয়ে উঠা।

সাতবার গুরুতর অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। তবু অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের কারণেই মাশরাফি ফিরেছেন বারবার। ২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর লাল-সবুজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যে এনে দিয়েছেন। 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:২৪

▎সর্বশেষ

ad