
ডেস্ক নিউজ : সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৭৬২ জন। একইসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর তাই করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত থাকল।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় নয় জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৪০১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক শূন্য চার শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।
কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪০





