
ডেস্ক নিউজ : চার দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর এই মানের সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়।
বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৯৭ হাজার ৪৪ টাকা, যা বুধবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হচ্ছিল ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরির দাম পড়বে ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
কিউটিভি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫






