
বিনোদন ডেস্ক : একটা সময় চিত্রনায়িকা পপির সঙ্গে জায়েদ খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গুঞ্জন ছিল ঢাকাই সিনেমার এই দুই তারকার প্রেমও ছিল। কিন্তু শিল্পী সমিতির নির্বচনকে কেন্দ্র করে ঢালিউডের এই দুই শিল্পীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
পপি জায়েদের বিরুদ্ধে অভিযোগ তোলেন জায়েদ খানের কারণে তার ক্যারিয়ার শেষ হয়েছে। এমনি জায়েদ খান পিস্তল ঠেকিয়ে হুমকিও দিয়েছেন। তবে এ বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জায়েদ খান। জায়েদ খান বলেন, পপির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু নির্বাচন কেন্দ্রিক ইস্যুতে আমাকে নিয়ে নানা সমালোচনার মুখে ফেলে দিয়েছিলেন। মুলত সমিতির নির্বাচনে বিপক্ষ দলের কথামতো তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘এসব যদি আসলেই ঘটতো তাহলে উনি সরাসরি এসে বিষয়টি বলতেন। কিন্তু তা কিন্তু বলেননি। সত্য ঘটনা হলে অবশ্যই এটা তিনি করতেন’। উল্লেখ্য, জায়েদ খান অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ সালে মহম্মদ হাননান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৮






