মেন্ডিসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৯৪

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ - ০৭:৪২:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন কুশাল মেন্ডিস। আফগান বোলারদের তুলোধুনে করে ৮৭ বলে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মেন্ডিস।

এরপর অন্য ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে কুশাল মেন্ডিস বিশ্রামে যান। তিনি বিশ্রামে গেলেও দলের বাকি ব্যাটসম্যানরা কেউই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। সাদিরা সামারাবিক্রমা (৩৯), পাথুম নিশানকা (৩০), ধনাঞ্জয়া ডি সিলভা (২২), চারিথ আসালঙ্কা (১২), দিমুথ করুনারত্নে (৮), দুষন হেমন্ত (৫), হালিরু কুমারা (১) ও কাসুন রাজিথা (১) রান করে আউট হন। 

 

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad