জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে। আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার দলপতি। সাকিবকে ছাড়া দলের কোচিং স্টাফ এবং অন্যসব খেলোয়াড়রা ধর্মশালায় ইতোমেধ্য পৌঁছে গেছে। সেখানকার স্থানীয় হোটেলে তারা পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ খেলতে ধর্মশালার পথে উড়াল দিয়েছে টিম টাইগার্স। তবে দলের সঙ্গে যাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’ নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।
কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮






