
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর আবারও ফুটবল মাঠে খেলতে দেখা যাবে বেলজিয়ান তারকা উইঙ্গার ইডেন হ্যাজার্ডকে। ভেরিয়েটিস ক্লাব দে ফ্রান্সের হয়ে আগামী ১৮ অক্টোবর ক্যালাইসের স্টেড দে লা’ইপোপি স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে খেলবেন তিনি। ১৯৭১ সালে জন্ম নেয়া ক্লাবটি প্রতিবছর অন্তত গোটা চল্লিশেক প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে।
চেলসির সাথে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ২০১৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন হ্যাজার্ড। ১৩০ মিলিয়ন পাউন্ডের চোখ ধাঁধানো চুক্তি সে সময় আলোড়ন তোলে। চার মৌসুমে রিয়ালের হয়ে ৭৬টি ম্যাচ খেলেন। অনেকদিন ধরেই ইনজুরির সাথে লড়ছিলেন হ্যাজার্ড। এর মধ্যেই অনেকটা অপ্রত্যাশিতভাবে গত জুলাইতে হ্যাজার্ডকে ছেড়ে দেয় রিয়াল মাদ্রিদ।
হ্যাজার্ডের সমর্থকেরা ভেবেছিলেন, ফ্রি্ এজেন্ট হয়ে যাওয়া এ ফুটবলারের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হবে দীর্ঘদিন। তবে সমর্থকদের এই সুখবর নিজেই জানিয়েছেন হ্যাজার্ড। তিনি ছাড়াও ওই প্রীতি ম্যাচে খেলতে দেখা যাবে দিদিয়ের দেশম, লরা ব্লাঙ্ক, রবার্ট পিরেসের মতো বিখ্যাত সাবেক ফুটবলারদের।
কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০






