ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

প্রেম-বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাভিনার

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:০৮:৪১ পিএম

বিনোদন ডেস্ক : নিজের প্রেম, বিয়ে নিয়ে মুখ খুললেন একসময়ের বলিউড সেনসেশন রাভিনা ট্যান্ডন। জানান পুরনো সম্পর্ক থেকে শুরু করে অতীতের কোনো কিছুই তিনি গোপন করেননি দুই দত্তক মেয়ে ছায়া ও পূজার কাছে। স্বামী অনিল থাদানির সঙ্গে বিয়ের পর রাশা ও রণবীর নামে দুই সন্তান হয় তার। তাদের কাছেও রাভিনার জীবন ‘খোলা বই’-এর মতো। 

রাভিনা মনে করেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকারা নিজেদের কথা সরাসরি দর্শক-অনুরাগীদের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু আগে তা ছিল না। সেলিব্রিটিরা ‘সম্পাদকদের দয়া’য় থাকতেন। তারা কার ক্যাম্পে বা তারা কাকে মাখন লাগাচ্ছে বা কোন নায়ক-নায়িকারা তাদের মাখন লাগায়— এসবের ওপর নির্ভর করত কাদের খবর বের হবে। সত্যি জানার চেষ্টা না করেই তখন চলত সংবাদ প্রকাশ করা। 

রাভিনা আরও যোগ করেন, ‘৯০-এর দশকে কিছু ম্যাগাজিন তার নামে সবচেয়ে খারাপ কিছু আর্টিক্যাল প্রকাশ করেছে। এবং তার নাম-বদনাম করার কোনো সুযোগও ছাড়েনি।

জানা গেছে, ১৯৯৫ সালে মোহরা সিনেমায় তার সহ-অভিনেতা অক্ষয় কুমারের প্রেমে পড়েন রাভিনা ট্যান্ডন। ‘৯০-এর দশকের শেষ দিকে তাদের এনগেজমেন্টও হয়েছিল। তবে সেই বিয়ে ভেঙে যায়। যার কারণ নিয়ে সেভাবে কোনো দিনই মুখ খোলেননি অক্ষয় বা রাভিনা কেউ-ই। রাভিনার সঙ্গে বিচ্ছেদের পরই টুইঙ্কেল খান্নার প্রেমে পড়েন অক্ষয়। 

২০০১ সালে বিয়েও হয়ে যায় টুইঙ্কেল আর অক্ষয়ের। রাভিনা এর পর ২০০৪ সালে বিয়ে করেন বিজনেসম্যান অনিল থাদানিকে। এই বিয়ে থেকে এক মেয়ে ও এক ছেলে হয় রাভিনার।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad