ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৯ বছর পরে আফ্রিদির ছক্কার প্রশংসায় অশ্বিন

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:০২:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের ২ মার্চে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। যেখান পরপর দুই ছক্কা মেরে হারতে বসা পাকিস্তানকে জিতিয়েছিলেন শহিদ আফ্রিদি। 

ম্যাচটিতে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১০ রান ও ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ উইকেট। ৫০তম ওভারে বল হাতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই সাইদ আজমলের উইকেট তুলে খেলা জমিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছয় মেরে জয় তুলে নেন আফ্রিদি।

এবার আফ্রিদির সেই ছক্কার বিষয়ে মুখ খুলেছেন অশ্বিন। একজন ভক্ত সামাজিক মাধ্যম এক্সে আফ্রিদির ছক্কার কথা মনে করিয়ে দিলে অশ্বিন বলেন, ‘সেগুলো সত্যিই ভালো শট ছিল, ম্যান। সত্যিই একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে তার প্রশংসা করতে হবে।’

এ দিকে এশিয়া কাপের পরে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরেও মুখোমুখি দেখা যাবে ভারত-পাকিস্তানকে। আগামী ১৪ অক্টোবর দুপুর আড়াইটায় ম্যাচটি হবে আহমেদাবাদে। আপাতত সেদিকেই চোখ রেখেছেন ক্রিকেট ভক্তরা। 

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad