ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘কিছু অঘটন হয়তো ঘটাতে পারে বাংলাদেশ’

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:০০:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। পরিচিত কন্ডিশন, ওয়ানডেতে নিয়মিত ভালো পারফরম্যান্স সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশকে একেবারে বাতিলের খাতায় ফেলছেন না। কারো চোখে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার খুব একটা সম্ভাবনা দেখছেন না।

তাঁর মতে, সর্বোচ্চ কয়েকটি অঘটন ঘটাতে পারে বাংলাদেশ। কিন্তু এই দলের জন্য সেমিফাইনালে ওঠা কঠিন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দু’জন ভালো অলরাউন্ডার মিরাজ ও সাকিব আছে। সত্যি কথা যদি বলি, সব কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কত দূর যাবে? আমার তো মনে হয়, এই দল কোয়ালিফাই (সেমিফাইনাল) করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’

বাংলাদেশের জয়ের মূলমন্ত্র- দল হিসেবে ভালো খেলা। ভালো কিছু করতে হলে তাই বাংলাদেশের দল হিসেবে পারফরম্যান্সের বিকল্প দেখেন না আকাশ, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad