ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১২:৪৭:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি সেমি ট্রাকের সাথে একাধিক গাড়ির সংঘর্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত আরও ৫ জন। খবর রয়টার্স ও সিএনএনের

শনিবার এ তথ্য নিশ্চিত করে অঙ্গরাজ্যটির প্রশাসন। নিহতদের মধ্যে ২ শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উল্টে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পরপর আরও কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সাথে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে ৪ হাজার গ্যালন রাসায়নিক।

দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৫ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৭

▎সর্বশেষ

ad