ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শেষ মুহূর্তে বিল পাশ করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১০:৫৯:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : শাটডাউন এড়াতে হাউস অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হয়েছে। স্বল্পমেয়াদি এই সমঝোতার ফলে অচলাবস্থা থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।

এই সমঝোতা না হলে বেতন বন্ধ হয়ে যেত কয়েক লাখ সরকারি কর্মচারীর। এতে অচল হয়ে পড়ত সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

ইউক্রেনের জন্য কোনো সহায়তা না রেখেই মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল ৮৮-৯ ভোটে পাশ হয়েছে সিনেটে। ৪৫ দিনের এই পরিকল্পনা প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাশ হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্র্যাট সরকার।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার বিলটি উত্থাপন করা হলে তাতে সমর্থন জানায়নি রিপাবলিক। এত ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

শেষ পর্যন্ত চুক্তিটি হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়ত মার্কিন সরকারের একটি বড় অংশ। 

যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্যের বিপক্ষে ভোট দিয়েছেন।

মূলত কট্টর ডানপন্থি রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায় বিল পাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫৮

▎সর্বশেষ

ad