ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভারতে দূতাবাস বন্ধ করলো আফগানিস্তান

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১০:৩০:১১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দূতাবাসের কার্যক্রম আজ ১ অক্টোবর থেকে বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

শনিবার দেশটির পক্ষ থেকে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়।ভারত সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তিন পৃষ্ঠার বিবৃতিতে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও  হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে শুধু ভারতকেই দোষারোপ নয়, দিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্য না থাকাও দূতাবাস বন্ধের অন্যতম কারণ।

যদিও ভারতের আফগান দূতাবাসের দেয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ শক্তভাবে নাকচ করা হয়েছে। 

এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। ফলে নয়াদিল্লীর আফগান দূতাবাসে আগের সরকারের পতাকা ওড়ানো হবে, নাকি বর্তমান তালেবানের পতাকা ওড়ানোর অনুমতি দেয়া হবে, তা নিয়ে চলছিল সংশয়। এরই মধ্যে বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার।

ইতিমধ্যেই আফগানিস্তানের ৫ জন কূটনৈতিক ভারত ছেড়ে ইউরোপ ও আমেরিকায় চলে গিয়েছে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৩১

▎সর্বশেষ

ad