ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১২:০০:৪৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : দখলীকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি অধিকারকর্মীকে হত্যা করেছে। তার নাম মোহাম্মদ জিবরিল রুমানেহ। তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসের সদস্য ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে, আল বিরেহ এলাকায় দখলদার বাহিনীর ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়ে মারা গেছেন জিবরিল। এ সময় আরেক ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিহত ব্যক্তি হামাসের সদস্য। তিনি তাদের পাগোটের কাছে একটি সামরিক চৌকিতে বোমা ছুড়ে মেরেছিলেন। ওই এলাকায় সক্রিয় সেনারা নিয়মিত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত করে এবং সরাসরি গুলি করে জবাব দেয়। অন্য দু’জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: হারেৎজসিনহুয়া

কিউটিভি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৮

▎সর্বশেষ

ad