
ডেস্ক নিউজ : ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন ই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু নিয়ে আরও ২ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮১ হাজার ৮৮৭ জন ও ঢাকার বাইরে ১ লাখ ১৭ হাজার ৩০১ জন রয়েছেন।
একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৯৬৭ জনের মৃত্যু হলো। আর কেবল সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত এ রোগে মারা গেলেন ৩৭৪ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে ছয়জন মারা গেছেন।
এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।
কিউটিভি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৪





