ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিএনপির দ্বিতীয় দিনের রোডমার্চ শুরু

superadmin | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ১২:০০:০৫ পিএম

ডেস্কনিউজঃ দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে। সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে এ রোডমার্চ করছে বিএনপি। বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ।

আজ রোববার বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে। সকাল ৯টায় বগুড়া এরোলীয় হাটখোলা ময়দান সান্তাহার রোড থেকে শুরু হয়েছে। রাজশাহী মাদ্রাসা মাঠ সংলগ্ন শেষ হবে। আদমদিঘী, নওগাঁ, মান্দা এলাকায় তিনটি পথসভা হবে। রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। শেষে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হবে।

প্রধান অতিথি হিসাবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে সভাপতিত্ব করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাপ্তির সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় আছে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

গতকাল শনিবার তারুণ্যের প্রথম রোডমার্চ অনুষ্ঠিত হয়। রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনীর মধ্যে দিয়ে শেষ হয়েছে বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রথম দিন। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয়টি স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গদলের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন।

বিপুল/১৭.০৩.২০২৩/সকাল ১১.৫১

▎সর্বশেষ

ad