করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৭

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৩ - ০৬:২২:১৮ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগর, ১ জন ময়মনসিংহ এবং ১ জন শেরপুর জেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ১৮৬ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জনে অপরিবর্তিত রয়েছে। সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৪১৯ টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৫৩৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২০

▎সর্বশেষ

ad