ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ২,৪৮০

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ - ১০:৫৪:৩৯ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৬ জন মারা গেলেন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

একই সময়ে আরও ২ হাজার ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৭ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ঢাকার ৪৩ হাজার ৬৬৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ৭ জনের ঢাকার বাইরে। এই সময়ে নতুন করে ৯১৯ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর ঢাকার বাইরে ১ হাজার ৫৬১ জন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫২

▎সর্বশেষ

ad