ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৩৫০ ছাড়াল

Ayesha Siddika | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ - ০৭:৩৩:৩২ পিএম

ডেস্ক নিউজ : ডেঙ্গু জ্বরে দেশে ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেল। একই সময়ে আরো ২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ৬৯ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৮১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

 

 

কিউটিভি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad