মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত আরও ৩৫

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৩ - ০৮:৩৭:১০ পিএম

ডেস্ক নিউজ : সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৯৭৫ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকা মহানগর, ২ জন গাজীপুর, ১ জন নরসিংদী, ৩ জন শেরপুর, ৩ জন কক্সবাজার, ২ জন খাগড়াছড়ি, ১ জন নোয়াখালী, ১ জন সিরাজগঞ্জ, ১ জন বরিশাল এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫ পরীক্ষাগারে ৮৭৪ নমুনা সংগ্রহ ও ৮৭৪ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৮৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad